পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা

১১ ফেব্রুয়ারি ২০২৬

পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা

ভারতের ওপেনার অভিষেক শর্মা পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার সকালে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, গত দুই দিন ধরেই তিনি হাসপাতালে আছেন

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানায়, পেটে সংক্রমণের কারণে অভিষেককে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্যার প্রকৃতি নিশ্চিত করতে কিছু পরীক্ষা করা হচ্ছে। আজ তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কি না, সেটিও এখনো পরিষ্কার নয়। তবে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে আপাতত শঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের উদ্বোধনী টিটুয়েন্টি বিশ্বকাপ ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন অভিষেক। মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের সময় তিনি মাঠে ফিল্ডিংয়ে নামেননি। পরে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে নিশ্চিত করেন, অভিষেক পেটের সমস্যা থেকে সেরে উঠছিলেন

অভির এখনো পেটের কিছু সমস্যা আছে। আমরা আশা করছি পরের ম্যাচে খেলার জন্য দুই দিনের মধ্যে তাকে পাওয়া যাবে।

অভিষেক যদি নামিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত না হন, তাহলে ভারতের বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নামানোর সুযোগ রয়েছে।

এদিকে ভারতের জন্য সুখবর হলো, অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে না খেলা জাসপ্রিত বুমরাহ বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে প্রস্তুত। মঙ্গলবার দিল্লিতে দলের অনুশীলনে তিনি পূর্ণ গতিতে বোলিং করেছেন

এ ছাড়া নিউ জিল্যান্ড সিরিজে পাওয়া সাইড স্ট্রেনের চোট থেকে সেরে উঠে দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। মঙ্গলবার নেটে তিনি বোলিং করেছেন এবং সেশন শেষে ব্যাটিংও করেছেন

মন্তব্য করুন: