বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬
অনেক ঘটনাপ্রবাহের পর টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা।
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান।
ভারত অধিনায়ক সূর্যকুমার টসের জন্য কয়েন নিক্ষেপের আগে ও পরে দুই দলেরই কেউই হ্যান্ডশেক করেননি। ফলে এই ম্যাচেও এই দুই দলের হাত না মেলানোর ধারা অব্যহত থাকল।
গত বছরের এশিয়া কাপ ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। দুবাইয়ে ২৮ সেপ্টেম্বরের ওই ম্যাচের আগে বা পরে ভারতীয় ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলায়নি। এছাড়াও ওই টুর্নামেন্টের গ্রুপপর্ব ও সুপার ফোরেও হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা।
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান প্রথমে ম্যাচটি বয়কটের হুমকি দিয়েছিল। তবে পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।















মন্তব্য করুন: