পাকিস্তানকে গুঁড়িয়ে পাওয়া জয় দেশবাসীকে উৎসর্গ করলেন ভারত অধিনায়ক

১৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে গুঁড়িয়ে পাওয়া জয় দেশবাসীকে উৎসর্গ করলেন ভারত অধিনায়ক

একপেশে ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া এই জয়কে পুরো দেশের মানুষকে উৎসর্গ করেছেন দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব।

রোববার কলম্বোয় ৬১ রানের জয় পায় ভারত। বর্তমান চ্যাম্পিয়নদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় ওভার আগে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

তিন ম্যাচের সবকটিতে জিতেগ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটের টিকিট পেয়েছে সূর্যকুমারের দল। টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে - ব্যবধানে এগিয়ে গেল ভারত।

এদিন আর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট ছিল মন্থর প্রকৃতির। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অভিষেক শর্মাকে হারায় ভারত। তবে ঈশান কিশানের বিস্ফোরক ব্যাটিংয়ে সেই ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে তারা। নবম ওভারে বাঁহাতি এই ওপেনার যখন বিদায় নেন, তখন দলের ৮৮ রানের মধ্যে তার একার অবদানই ৭৭। ৪০ বলে ১০ চার ছক্কায় গড়া ইনিংসে ম্যাচ-সেরার পুরস্কারও পান এই উইকেটকিপার-ব্যাটার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুর ধাক্কা সমালে ঈশানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রশংসা করেন সূর্যকুমার জানান, তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছেন।

এটা (জয়) ভারতের জন্য। আমরা একই ধরনের ক্রিকেট খেলেছি, যা আমরা খেলতে চেয়েছি। ঈশান যেভাবে ব্যাট করেছে এবং গত কয়েকটি ম্যাচে ঘরোয়া ক্রিকেটেও যেভাবে ব্যাট করেছে, সে একইভাবে ব্যাট করেছে এবং দলকে এগিয়ে নিয়েছে।

ঈশান গতানুগতিক ধারার বাইরেও কিছু ভেবেছিল। শূন্য রানে এক উইকেট হারানোর পর পাওয়ারপ্লেতে কাউকে দায়িত্ব নিতে হয় এবং সেই দায়িত্ব সে দুর্দান্তভাবে নিয়েছে।

ম্যাচসেরার পুরস্কার নিয়ে ঈশান জানান, প্রতিবেশি দেশটির সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এই ম্যাচটি তাদের কাছে কোনো সাধারণ ম্যাচ ছিল না।

ভারত-পাকিস্তান লড়াই আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য বিশেষ একটি ম্যাচ। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তাদের ভালো স্পিনার ছিল এবং আমরা ভালো শট খেলার চেষ্টা করেছি। টুর্নামেন্টের সামনের দিকে এটি আমাদেরকে আত্মবিশ্বাস জোগাবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add