বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়

১৭ ফেব্রুয়ারি ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার লড়াই। আর এতেই ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়েছে এক আসর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ের। ফলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

মঙ্গলবার পাল্লেকেলেতে দফায় দফায় বৃষ্টির বাধায় কোনো বল গড়ানো ছাড়াই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

‘বি’ গ্রুপে তিন ম্যাচের প্রথম দুটিতে জয় পাওয়া জিম্বাবুয়ে ৫ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে সুপার এইটে পা রাখল। অন্যদিকে চার ম্যাচে এক জয়ে আসর শেষ করল জিম্বাবুয়ে।

অন্যদিকে আইরিশদের হারিয়ে আসর শুরু করা অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হারায় এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিল এবারের বিশ্বকাপ থেকে।

এর আগে ২০০৯ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে ‘সি’ গ্রুপে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছিল রিকি পন্টিংয়ের দল।

মন্তব্য করুন: