ব্যর্থতার দায় নিয়ে অস্ট্রেলিয়া কোচের দাবি, প্রস্তুতির ঘাটতি ছিল না

২০ ফেব্রুয়ারি ২০২৬

ব্যর্থতার দায় নিয়ে অস্ট্রেলিয়া কোচের দাবি, প্রস্তুতির ঘাটতি ছিল না

টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ের জন্য দলের পারফরম্যান্সকে দায়ী করেছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তবে দলের প্রস্তুতির ঘাটতি এবং এই ফরম্যাটকে গুরুত্ব না দেওয়ার সমালোচনা প্রত্যাখ্যান করেছেন তিনি।

চোটজর্জরিত দল নিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার কাছে হারায় গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় ২০২১ সালের চ্যাম্পিয়নদের। এই ঘটনা দেশটির ক্রিকেটাঙ্গনে ব্যাপক ক্ষোভ সমালোচনার জন্ম দেয়।

সাবেক খেলোয়াড় বিশ্লেষকরা মূলত টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগকে প্রাধান্য দিতে গিয়ে বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে দলের অনেক সদস্য দেরিতে যোগ দিয়েছিলেন।

তিন ম্যাচের সেই সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর পর বিশ্বকাপের সুপার এইটেও জায়গা করে নিতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। তবে ম্যাকডোনাল্ড প্রস্তুতির ঘাটতির বিষয়টি উড়িয়ে দিয়ে জানান, তার দল দীর্ঘ সময় ধরে এই টুর্নামেন্টের জন্য পুরোপুরি মনোযোগী ছিল।

অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দেয় নাএমন ধারণার প্রতিবাদ করে সাংবাদিকদের তিনি বলেন, “আমি এমন কথা শুনেছি যে, টি-টুয়েন্টি বিশ্বকাপ নাকি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আসলে টুর্নামেন্টে আমাদের দলের খারাপ পারফরম্যান্সের কারণেই এমন নেতিবাচক আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

২০২১ সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু এরপর থেকে আর সফল হতে পারিনি। অস্ট্রেলিয়া দলের ওপর প্রত্যাশা সবসময়ই আকাশচুম্বী থাকে এবং সেটা হওয়াই স্বাভাবিক। তবে আমরা অন্য ফরম্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছি আর টি-টুয়েন্টি বিশ্বকাপকে দিচ্ছি নাএই দাবি পুরোপুরি মিথ্যে।

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দলের দুই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স জশ হ্যাজেলউড চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তবে নির্বাচকেরও দায়িত্ব পালন করা ম্যাকডোনাল্ডের মতে, যারা স্কোয়াডে ছিলেন তারা পারফর্ম করার জন্য যথেষ্ট যোগ্য ছিলেন। কিন্তু মাঠে তারা সফল হতে পারেননি।

কারা দলে নেই তা নিয়ে কথা বলে লাভ নেই। আমাদের উচিত মাঠের পারফরম্যান্সের দিকে তাকানো এবং আমরা তাতে চরম হতাশ। এই ব্যর্থতার দায় আমাদেরই নিতে হবে এবং আমাদের নিয়ে যে সমালোচনা হচ্ছে তা যৌক্তিক সঙ্গত।

শুক্রবার পাল্লেকেলেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।বি গ্রুপে ওমানের বিপক্ষে ম্যাচটি দিয়ে এবারের হতাশাজনক বিশ্বকাপ অভিযান শেষ করবে মিচেল মার্শের দল।

মন্তব্য করুন: