বৃষ্টিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি

২১ ফেব্রুয়ারি ২০২৬

বৃষ্টিতে পাকিস্তান-নিউ জিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি

বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত জয় হলো প্রকৃতিরই। দফায় দফায় বৃষ্টিতে কোনো বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে পাকিস্তান-নিউ জিল্যান্ডের লড়াই।

শনিবার কলম্বোয় সুপার এইটের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু টসের সময় আবার শুরু হওয়া বৃষ্টির পর কোনো বল ছাড়াই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।

ফলে গ্রুপ দুইয়ের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

মন্তব্য করুন: