ভারতকে হারিয়েই মিলার বললেন, ভারতকে হারানো যায়

২৩ ফেব্রুয়ারি ২০২৬

ভারতকে হারিয়েই মিলার বললেন, ভারতকে হারানো যায়

টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা ১২ ম্যাচ জিতে একপ্রকার অপ্রতিরোধ্যই ছিল ভারত। কিন্তু তাদের সেই জয়রথ থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিতে বড় অবদান রাখার পর ডেভিড মিলারের উপলব্ধি, ভারতকে হারানো সম্ভব।

রোববার আহমেদাবাদে ৯১ হাজার দর্শকের সামনে সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযান বড় ধাক্কাই খেয়েছে ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ রানের ভেতর উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পাল্টা আক্রমণে মিলারের ৩৫ বলে ৬৩ এবং ডেওয়াল্ড ব্রেভিস ট্রিস্ট্যান স্টাবসের দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় তারা। জবাবে প্রোটিয়া পেসার-স্পিনারদের দাপটে ফিল্ডারদের নৈপুণ্যে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারত।

গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর থেকে এই টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছিল শিরোপাও।

ম্যাচসেরার পুরস্কার পাওয়া মিলার সংবাদ সম্মেলনে বলেন, “তাদেরকে হারানো যায়। ভারত অবিশ্বাস্য এক দল। তবে আমাদের জন্য এরকম একটি টুর্নামেন্টে মূল ব্যাপার হলো ছোট ছোট ব্যাপারগুলো ঠিকঠাক করা এবং কাজ শেষ করা। আমরা পরিণত দল। ছেলেদের অনেকেই একসঙ্গে অনেক খেলেছে এবং চাপের মধ্যে এই ব্যাপারটি অনেক কাজে দেয়। ব্যাপারটি হলো নিজেদের পথে থাকা, কাজ শেষ করা নিশ্চিত করা এবং আরও বেশি কিছুর তাড়না থাকা।

বড় জয়ে সুপার এইটের এক নম্বর গ্রুপে দক্ষিণ আফ্রিকার নেট রানরেট .৮০০। অন্যদিকে -.৮০০ নেট রানরেট নিয়ে শেষ চার নিশ্চিতের জন্য বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে সূর্যকুমার যাদবের দলকে।

মন্তব্য করুন: