মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকে গেল জিম্বাবুয়ের ক্রিকেটারদের দেশে ফেরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকে গেল জিম্বাবুয়ের ক্রিকেটারদের দেশে ফেরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আকাশপথ বন্ধ থাকায় টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে দেশে ফিরতে অনিশ্চয়তায় পড়েছে জিম্বাবুয়ে। ফলে অনির্দিষ্টকালের জন্য ভারতে আটকা পড়তে যাচ্ছে দলটি। তাদেরকে কীভাবে নিরাপদে দেশে ফেরানো যায়, সে বিষয়ে বিকল্প ভাবা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

রোববার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শেষ হয় জিম্বাবুয়ের। এক আসর পর টুর্নামেন্টে খেলতে আসা দলটি গ্রুপপর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছিল। তবে এই পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি।

রাতে এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, সোমবার ভোর থেকে আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভারত ছাড়ার কথা ছিল জিম্বাবুয়ের ক্রিকেটারদের। এমিরেটসের ফ্লাইটে করে প্রথমে তাদেরকে দিল্লি থেকে দুবাইয়ে এবং এরপর সেখান থেকে হারারেতে নিয়ে যাওয়ার কথা ছিল তাদের। তবে পরিবর্তিত পরিস্থিতে এখন ভিন্ন এয়ারলাইনস রুটে জিম্বাবুয়ের ক্রিকেটারদের দেশে ফেরানোর কথা ভাবছে আয়োজকরা।

তবে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি জিম্বাবুয়ে কোচ জাস্টিন স্যামন্স।

না, আমি এরকম কিছু শুনিনি। আমরা যখন ম্যাচ শুরু করেছিলাম তখন এরকম কিছু ছিল না। এরপর আমাদের মনোযোগ ছিল ম্যাচে। এরপর এই বিষয়ে কিছু শুনিনি।

শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ইসরাইল বাহিনীর ক্ষেপনাস্ত্র আক্রমণের জবাবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় দেশটি, যার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাতও। দেশটির দুবাই আবু ধাবিতে হামলার বিষয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে। চলমান এই সহিংসতার জেরে পশ্চিম এশিয়ার আকাশপথ বন্ধ করে দেওয়া হয়।

পরে এক বিবৃতিতে আইসিসি জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অন্যদিকে শনিবার রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া পাকিস্তান শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে দেশে ফিরেছে।

মন্তব্য করুন: