রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে ফাইনালে ভারত

রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে ফাইনালে ভারত

রানবন্যার দ্বিতীয় সেমি-ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। চার-ছক্কার ফুলঝুরিতে আন্তর্জাতিক টি-টুয়েন্টির রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দিয়েছে সূর্যকুমার যাদবের দল।

বৃহস্পতিবার মুম্বাইয়ের অনুষ্ঠিত ম্যাচে উইকেটে ২৫৩ রান তোলে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টির যেকোনো নকআউট (বা প্লে-অফ) ম্যাচে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের উইকেটে ২৪৬ রানের ইনিংসটি আছে এই তালিকার দ্বিতীয় স্থানে।

এই ম্যাচের আগে নকআউট পর্বের ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ইতালির। ২০২৪ সালে ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্বেরগ্রুপের ফাইনালে রোমানিয়ার বিপক্ষে উইকেটে ২৪৪ রান করেছিল তারা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন দুই দল মিলিয়ে মোট ৪৯৯ রান করেছে, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ। ২০১৬ সালের আসরে একই ভেন্যুতে ৪৫৯ রান করেছিল ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ম্যাচ। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৫১৭ রান হয়েছিল।

এর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে একবারই দুইশর বেশি রান দেখা গিয়েছিল। ২০১২ আসরের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এদিন ষষ্ঠবারের মতো ২৫০ বা তার বেশি রান তোলে ভারত, যা অন্য যেকোনো দলের তুলনায় দ্বিগুণ। 

চলতি আসরে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১৯টি ছক্কা হাঁকাল ভারত।এদিন ভারতীয় ব্যাটাররা মোট ছক্কা হাঁকান ১৯টি, যা টি-টুয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। সুপার এইটে একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও সমান সংখ্যক ছক্কা মেরেছিল স্বাগতিকরা। এর আগে ২০১৪ আসরে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ছক্কা হাঁকায় ১৫। ফলে দুই দল মিলে ছক্কা হাঁকায় মোট ৩৪টি, যা টি-টুয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। চলতি আসরেই সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচে ৩১টি ছক্কা হয়েছিল।

এই নিয়ে রেকর্ড চারবার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। তিনবার করে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠেছে ইংল্যান্ড, পাকিস্তান শ্রীলঙ্কা।

এছাড়া প্রথম কোনো শিরোপাধারী দল হিসেবে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এছাড়া তৃতীয় দল হিসেবে টানা দুই আসরের ফাইনালে ওঠার মাইলফলক স্পর্শ করেছে তারা। এর আগে পাকিস্তান ২০০৭ ২০০৯ এবং শ্রীলঙ্কা ২০১২ ২০১৪ সালে ফাইনালে উঠেছিল।

সব ধরণের আইসিসি টুর্নামেন্ট মিলিয়ে রেকর্ড ১৫ বারের মতো শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে অস্ট্রেলিয়াকে (১৪) ছাড়িয়ে গেছে ভারত। এর মধ্যে ওয়ানডে টি-টুয়েন্টি বিশ্বকাপে বার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বার ফাইনালে উঠেছে তারা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৮৮টি ছক্কা মেরেছে ভারত, যা কোনো টি-টুয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে যেকোনো দলের সর্বোচ্চ। ২০২৫ সালে একটি ত্রিদেশীয় সিরিজে ৭৮টি ছক্কা মেরেছিল বুলগেরিয়া।

মন্তব্য করুন: