অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ
১৩ মার্চ ২০২৬
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিতের অভিযানে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। লেগ স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে এসেছেন ফাস্ট বোলার হারিস রউফ।
গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার পেস তোপে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন সংগ্রহে অলআউট হয়েছিল পাকিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নেন নাহিদ। ১১৫ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।















মন্তব্য করুন: