প্রথমবার দ্য হান্ড্রেডে মুস্তাফিজ, সতীর্থ হিসেবে পেলেন যাদের

১৩ মার্চ ২০২৬

প্রথমবার দ্য হান্ড্রেডে মুস্তাফিজ, সতীর্থ হিসেবে পেলেন যাদের

প্রথমবারের মতো ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাকে ভিত্তিমূল্যে কিনে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স। এই দলে ইংল্যান্ডের উদীয়মান তারকা জ্যাকব বেথেল ছাড়াও পাকিস্তান, অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সতীর্থ হিসেবে পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে ভিত্তিমূল্য লাখ পাউন্ডে মুস্তাফিজকে দলে নেয় বার্মিংহ্যাম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হান্ড্রেডে খেলার হাতছানি এখন ৩০ বছর বয়সী এই পেসারের সামনে।

মুস্তাফিজের দলে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন বেথেল। নিলামের আগেই ইংল্যান্ডের এই আলোচিত অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নেয় বার্মিংহ্যাম।

এছাড়া ছক্কা হাঁকাতে পটু দুই স্পিন অলরাউন্ডার ইংল্যান্ডের রেহান আহমেদকে লাখ ৫০ হাজার পাউন্ড দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরাকে লাখ ১০ হাজার পাউন্ডে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সম্প্রতি ভিন্ন ধরনের বোলিং অ্যাকশনের কারণে ব্যাপক আলোচনায় থাকা পাকিস্তানের উসমান তারিকও আছেন মুস্তাফিজের দলে। এই রহস্য স্পিনারকে লাখ ৪০ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহ্যাম। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে আরও আছেন অস্ট্রেলিয়ার হার্ড হিটিং অলরাউন্ডার মিচেল ওয়েন। তাকে লাখ ৩০ পাউন্ডে দলে নেওয়া হয়েছে।

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক প্রতিনিধি রিশাদ আহমেদের নাম থাকলেও তিনি দল পাননি। এই লেগ স্পিনারের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড।

হান্ড্রেডের এবারের আসর হবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। এই সময় সীমিত ওভারের ক্রিকেটে কোনো খেলা নেই বাংলাদেশের। ফলে বিসিবির অনাপত্তিপত্র পেলে পুরো মৌসুমই খেলতে পারবেন মুস্তাফিজ।

মন্তব্য করুন: