উড়তে থাকা পাকিস্তানকে ২৭৪ রানে থামাল বাংলাদেশ

১৩ মার্চ ২০২৬

উড়তে থাকা পাকিস্তানকে ২৭৪ রানে থামাল বাংলাদেশ

সালমান আলী আগা মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে একটা সময় মনে হচ্ছিল সহজেই তিনশ রান পার করে ফেলবে পাকিস্তান। কিন্তু মেহেদী হাসান মিরাজ এই জুটি ভাঙার পরই ধসে পড়ল পুরো ব্যাটিং-অর্ডার। সিরিজ নিশ্চিতের ম্যাচে বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে সফরকারীদের পৌনে তিনশর আগেই থামিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মিরাজ-রিশাদদের নৈপুণ্যে ৪৩ রানে শেষ উইকেট হারায় তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন সাহিবজাদা ফারহান মাজ সাদাকাত। আগ্রাসী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি তুলে নেন সাদাকাত। আগের ম্যাচে ১১৪ রানে গুটিয়ে যাওয়া দলটির এদিন একশ রান হয় ১৩তম ওভারেই। সেই ওভারের শেষ বলে ৭৫ রান করা সাদাকাতকে ফিরিয়ে ১০৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। এরপর রানের লাগাম টেনে ধরেন বোলাররা।

দ্রুত ফারহান (৩১) শামিল হুসেইন () বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে তোলেন সালমান রিজওয়ান। তাদের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে এগুচ্ছিল পাকিস্তান। কিন্তু সালমানের ভুলের সুযোগ নিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ।

মিরাজের করা ৩৯তম ওভারের চতুর্থ বলটি রিজওয়ান খেলেন সোজাসুজি। ডান দিকে গিয়ে পা দিয়ে তা আটকান মিরাজ। অপর প্রান্তে থাকা সালমান ছিলেন ক্রিজের বাইরে। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। কিন্তু সালমান ক্রিজে না প্রবেশ করে সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই বলটি ধরে স্টাম্পে মারেন বাংলাদেশ অধিনায়ক। ৬২ বলে ৬৪ রান করে রানআউট হন সালমান। ভাঙে ১০৯ রানের জুটি।

এক বল পর মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন রিজওয়ান (৪৪) এরপর আর কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৪৭ ওভার বলে।

রিশাদ নেন উইকেট। ১০ ওভারে ৩৪ রানে উইকেট নেন মিরাজ।

মন্তব্য করুন: