টেস্টে ছন্দে ফিরতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ডাকেট

২৫ মার্চ ২০২৬

টেস্টে ছন্দে ফিরতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ডাকেট

অ্যাশেজ সিরিজে ব্যর্থতার পর টেস্ট ক্রিকেটে হারানো ছন্দ খুঁজে পেতে আইপিএল শুরুর চার দিন আগে টুর্নামেন্টে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট।

এর আগে কখনও আইপিএলে না খেলা ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলাম থেকে দুই কোটি রুপিতে ডাকেটকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে বিশ্বের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে মঙ্গলবার নিজেকে সরিয়ে নিয়ে নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২৪ সালে টেস্টে ১ হাজার ৩২০ রান করা ডাকেট অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সবশেষ অ্যাশেজে ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না। ওপেনিংয়ে নেমে ১০ ইনিংসে রান করেন কেবল ২০২। নেই কোনো ফিফটি। ডাকেটসহ অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় পাঁচ ম্যাচের সিরিজটি - ব্যবধানে হারে ইংল্যান্ড।

আগামী শনিবার শুরু হবে এবারের আইপিএল। শেষ মুহূর্তে এসে এভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ডাকেট।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড় যদি চুক্তিবদ্ধ হওয়ার পর যুক্তিসঙ্গত কারণ ছাড়া শেষ মুহূর্তে সরে যান, তবে দুই মৌসুম নিলামে নাম লেখাতে পারবেন না তিনি।

২০২৫ আইপিএলের আগে দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। এই কারণে তিনিও দুই বছরের নিষেধাজ্ঞায় আছেন তিনি।

আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে ডাকেট বলেন, “আমি নিজের ইচ্ছায় সিদ্ধান্তটা নিয়েছি। বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় অনেক সময় কাটিয়েছি, তাই ইংল্যান্ডের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে এই মুহূর্তে এখানে থেকে শরীর মনকে সতেজ করে তোলাই আমার কাছে সেরা সিদ্ধান্ত মনে হয়েছে। তার চেয়েও বড় কথা হলো, নটিংহ্যামশায়ারের হয়ে কিছু চার দিনের ম্যাচ খেলা এবং গত গ্রীষ্মে আমার যে ফর্ম ছিল তা ফিরে পাওয়ার চেষ্টা করা।

যতদিন পারব আমি ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। আশা করছিল ১০ বছর পর যখন পেছনে ফিরে তাকাব তখন এই সিদ্ধান্তটা আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত একটি সঠিক সিদ্ধান্ত হয়ে থাকবে। ইংল্যান্ডের হয়ে প্রস্তুত থাকার জন্য আমি সবকিছু করব।

সিদ্ধান্তটি কঠিন ছিল জানিয়ে ইংল্যান্ডের বাঁহাতি এই ওপেনার বলেন, “দিল্লির সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি যেতে পারছি না। নিলামে নাম দেওয়ার সময় মনে হয়েছিল, এটা দারুণ একটা সুযোগ হবে। দিল্লির মতো ফ্র্যাঞ্চাইজি আমাকে নেওয়ায় উচ্ছ্বসিত ছিলাম। বিশ্বের সেরা টুর্নামেন্ট যেখানে সেরা খেলোয়াড়রা খেলে, এখানে খেলাটা অসাধারণ এক অভিজ্ঞতা হতো।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add