ল্যাথামের নেতৃত্বে অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড

৩১ মার্চ ২০২৬

ল্যাথামের নেতৃত্বে অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড

আইপিএল পিএসএলের কারণে মূল দলের অধিকাংশ ক্রিকেটারকে ছাড়া নিউ জিল্যান্ড বাংলাদেশ সফরে আসবে তা আগেই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টম ল্যাথামের নেতৃত্বে অনভিজ্ঞ এক দল নিয়ে ওয়ানডে টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা।

সোমবার বাংলাদেশ সফরের তিনটি করে ওয়ানডে টি-টুয়েন্টি ম্যাচের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) চোট কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল রোক ব্লেয়ার টিকনার।

এদের মধ্যে রোর্ক আছেন কেবল ওয়ানডেতে, ফিশার আছেন টি-টুয়েন্টিতে এবং টিকনার আছেন দুই সিরিজেরই দলে।

ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান খেলছেন পিএসএলে। অন্যদিকে সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আইপিএলে ব্যস্ত আছেন গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি। এছাড়া মূল দলের আরও কয়েকজন ক্রিকেটার খেলছেন এই দুই টুর্নামেন্টে।

বাংলাদেশ সফরে দুই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে যাওয়া ল্যাথাম ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টুয়েন্টি খেলেছেন মোট ২৯টি। বিভিন্ন সময়ে দলের মূল ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই ফরম্যাটে ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ২০২১ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও অধিনায়ক ছিলেন তিনি।

দলে থাকা মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, নিক কেলি, ডিন ফক্সক্রফট, জেইডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক জশ ক্লার্কসন গত বছর নিউ জিল্যান্ড দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন।

২০২৪ সালের এপ্রিলের পর প্রথমবার সাদা বলের দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার ফক্সক্রফট।

টি-টুয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন আব্বাস, ফিশার, লেনক্স ও ন্যাথান স্মিথ।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে কিউইরা। মিরপুরে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠের লড়াই শুরু হবে ১৭ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ২০ তারিখ। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউ জিল্যান্ডকে এই সিরিজে হারানোটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ ম্যাচ হবে মে।

বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ড ওয়ানডে দল:

টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল রোক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

বাংলাদেশ সফরে নিউ জিল্যান্ড টি-টুয়েন্টি দল:

টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

মন্তব্য করুন: