আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

২ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার এক দিন পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডুসেন। প্রোটিয়াদের হয়ে সবশেষ সাত মাস আগে মাঠে নেমেছিলেন ডানহাতি এই টপ-অর্ডার ব্যাটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন ফন ডার ডুসেন। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

গর্বিত হৃদয়ে এবং অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলাম।নিজের দেশের হয়ে খেলতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের ছিল। আমি দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসি এবং আমি ক্রিকেটকে ভালোবাসি।

২০২৫-২৬ মৌসুমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ফন ডার ডুসেন। তবে গত মঙ্গলবার ঘোষণা করা ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি।

২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফন ডার ডুসেন জাতীয় দলের জার্সিতে সবশেষ গত বছর আগস্টে অস্ট্রেলিয়া সফরে টি-টুয়েন্টি সিরিজে খেলেন। সবশেষ ওয়ানডে খেলেন গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে। আর সবশেষ টেস্ট খেলেন ২০২২ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৪৬ ম্যাচে হাজার ৯৬৮ রান করেন ফন ডার ডুসেন। এর মধ্যে ওয়ানডেতে ছিলেন সবচেয়ে সফল। ৭১ ম্যাচে ৬৫ ইনিংসে করেন হাজার ৬৫৭ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারের ছয়টি সেঞ্চুরিই আসে এই ফরম্যাটে। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ দশমিক ১৩ গড় নিয়ে অবসর নিলেন তিনি। এই তালিকায় সবার ওপরে থাকা এবি ডি ভিলিয়ার্সের গড় ৫৪ দশমিক ১৭।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৮ রান করেন ফন ডার ডুসেন, সেঞ্চুরি হাঁকান দুটি। অন্যদিকে গত চ্যাম্পিয়নস ট্রফিতে তিন ম্যাচে তিন ফিফটিতে ১৯৩ রান করে হন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

মন্তব্য করুন: