বিদ্যুৎ সাশ্রয়ে নিউ জিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনল বাংলাদেশ
৯ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের ম্যাচ শুরু নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দিনের আলোয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নতুন সময়সূচি জানায় বিসিবি। সিরিজের দিনক্ষণে কোনো পরিবর্তন আনা হয়নি।
আগামী সোমবার তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে দেশে আসবে নিউ জিল্যান্ড দল।
পরিবর্তিত সময় অনুযায়ী ওয়ানডের সিরিজের ম্যাচগুলো দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বেলা ১১টায়। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে।
জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের ব্যবহার কমাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার।
আগামী ১৭ এপ্রিল মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ এপ্রিল। এই মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ তারিখ। মিরপুরে সিরিজের শেষ ম্যাচ হবে ২ মে।















মন্তব্য করুন: