আগুন ঝরানো বোলিংয়ে পিএসএলে নাহিদের রেকর্ড

১০ এপ্রিল ২০২৬

আগুন ঝরানো বোলিংয়ে পিএসএলে নাহিদের রেকর্ড

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আগুন ঝরানো বোলিংয়ে রেকর্ড গড়েছেন নাহিদ রানা। চলতি আসরে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের কীর্তি গড়েছেন পেশোয়ার জালমির বাংলাদেশের এই ফাস্ট বোলার।

বৃহস্পতিবার করাচিতে স্বাগতিক করাচি কিংসের বিপক্ষে ওভারে এক মেডেনে রান দিয়ে উইকেট নেন নাহিদ। ওভারপ্রতি রান দেন দশমিক ৭৫ করে। এটি পিএসএলের ইতিহাসে পুরো ওভার বোলিং করেছে এমন বোলারদের মধ্যে যৌথভাবে তৃতীয় সর্বনিম্ন ইকোনমি।

করাচি ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারে বোলিংয়ে আসেন নাহিদ। গতির ঝড় তুলে সেই ওভারে তিনি মাত্র রান দেন। পরের ওভারেই সাদ বেগকে (১৪) ফিরতি ক্যাচে তুলে নিয়ে পিএসএলে নিজের প্রথম উইকেট নেন তিনি। সেই ওভারের শেষ বলে চার হজম করে ওভারে রান দেন ৫।

১৪তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে নাহিদ মেডেন দিয়ে নেন দুটি উইকেট। ওভারের দ্বিতীয় বলে বাউন্সারে খুশদিল শাহকে (১০) তুলে নেওয়ার পর শেষ বলে অ্যাডাম জ্যাম্পাকে বোল্ড করেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার। নিজের শেষ ওভারে রান দেন তিনি।

চলতি আসের ওভারপ্রতি সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড ছিল জ্যাম্পার। গত ২৯মার্চ লাহোর কালান্দার্সের বিপক্ষে ওভারপ্রতি দশমিক ৭৫ রান করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার। ওভারে ১১ রানে নিয়েছিলেন উইকেট।

নাহিদের রেকর্ডের রাতে বল হাতে আলো ছড়ান শরিফুল ইসলামও। নিজের প্রথম বলেই করাচি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে () তুলে নেন বাঁহাতি এই পেসার। ওভারে ২৩ রানে উইকেট নেন তিনি।

বাংলাদেশের এই দুই পেসারের জ্বলে ওঠার দিনে পিএসএলের ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে পেশোয়ার। কুশল মেন্ডিসের সেঞ্চুরি বাবর আজমের অপরাজিত ৮৭ রানের সুবাদে উইকেটে ২৪৬ রান তোলে তারা।

২৪৭ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় করাচি। বাবরের দল জয় পায় ১৫৯ রানে। পিএসএলে আগের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটিও ছিল তাদের। গত আসরে মুলতান সুলতান্সকে ১২০ রানে হারিয়েছিল দলটি।

মন্তব্য করুন: