অপেক্ষা বাড়ছে সৌম্যর, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে সাইফ

১৫ এপ্রিল ২০২৬

অপেক্ষা বাড়ছে সৌম্যর, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে সাইফ

ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। এবার হেড কোচ ফিল সিমন্সের কথাতেও মিলল সেই আভাস। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে ব্যর্থ হলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাইফ হাসানের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ফলে অপেক্ষা বাড়ছে সৌম্য সরকারের।

গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে - ব্যবধানে হারায় বাংলাদেশ। তবে ওপেনিংয়ে একদমই ব্যর্থ বলা চলে সাইফকে। তিন ইনিংসে ওপেনিয়ে নেমে করেন যথাক্রমে , ১২ ৩৬ রান। ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত তার ফিফটি কেবল একটি।

সব মিলিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই আলোচনায় দলের ওপেনিং জুটি। তানজিদ হাসান তামিম সেই সিরিজে একটি সেঞ্চুরিসহ ১৭৫ রান করে সিরিজ সেরা হওয়ায় ওপেনিংয়ে তার জায়গা নিশ্চিতই বলা চলে।

সিরিজ শুরুর আগে বুধবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তানজিদ-সাইফের ওপেনিং জুটির খেলার বিষয়টি অনেকটাই নিশ্চিত করেন সিমন্স।

আমি মনে করি, আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি। কারণ গত ম্যাচে আমাদের ভালো জুটি ছিল এবং তারপর এখানে প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে যে আমরা তার কাছে যা প্রত্যাশা করি সে সেখানে ফিরছে। তাই আমি মনে করি আমরা আপাতত গুছানো অবস্থায় আছি।

নিউ জিল্যান্ড সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন সাইফ। ১৩৩ বলে ছক্কা চারে ১৩৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। সেই ম্যাচেবিদলের হয়ে ৮৫ বলে ৫৫ রান করেন সৌম্য।

বাঁহাতি এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরে সবশেষ ওয়ানডে খেলেছেন। তিন ম্যাচের সেই সিরিজে ৯১ রানের একটি ইনিংসসহ মোট ১৪০ রান করেছিলেন। কিন্তু এরপর চোটের কারণে বাইরে ছিলেন তিনি। মাঠে ফেরার পর বিপিএল ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তেমন কিছু করতে পারেননি।

ওপেনিংয়ে ফিরতে হলে সৌম্যকে পারফর্ম করতে হবে বলে জানান বাংলাদেশ হেড কোচ।

আমার ভাবনা এখনও একই আছে। সৌম্য চমৎকার। সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিপিএল এবং বিসিএলের আগে পর্যন্ত সে অনেক ক্রিকেট মিস করেছে। তাই আমাদের সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং দুর্ভাগ্যবশত তার জন্য তারা (তানজিদ-সাইফ) ভালো করেছে। তাই তাকে সেখানে ফিরে আসতে হলে চেষ্টা চালিয়ে যেতে হবে।

আগামী শুক্রবার সকাল ১১টায় মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: