সৌম্যকে নিয়ে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৬
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে সৌম্য সরকারকে একাদশে নিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন আফিফ হোসেন।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আবারও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড।
অনভিজ্ঞ কিউইদের কাছে প্রথম ম্যাচে হারের একাদশ থেকে কেবল একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ওয়ানডেতেও খেলছেন না মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের টসের আগে শেষ মুহূর্তের ওয়ার্মআপের সময় হাঁটুর অস্বস্তির কারণে খেলতে পারেননি বাঁহাতি এই পেসার।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
[বিস্তারিত আসছে…]















মন্তব্য করুন: