নাহিদের তোপে দুইশর আগেই শেষ নিউ জিল্যান্ড

২০ এপ্রিল ২০২৬

নাহিদের তোপে দুইশর আগেই শেষ নিউ জিল্যান্ড

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আবারও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশ পেসাররা। নাহিদ রানার গতির তোপে এবার দুইশর আগেই গুটিয়ে গেছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে ১৯৯ রানের লক্ষ্য পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বল আগে ১৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা।

আগের ম্যাচে খরুচে বোলিং করা নাহিদ এদিন শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ডানহাতি এই পেসার ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে পাঁচ উইকেট পেলেন তিনি।

অষ্টম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়েই হেনরি নিকোলসকে (১৩) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ। নিজের পরের ওভারের প্রথম বলে উইল ইয়ংকেও () ফেরান এই ফাস্ট বোলার।

প্রায় ছয় মাস পর একাদশে ফেরা সৌম্য সরকার ১৮তম ওভারে লিটন দাসের দারুণ ক্যাচে অধিনায়ক টম ল্যাথামকে (১৪) ফেরান। চতুর্থ উইকেটে নিক কেলি মুহাম্মদ আব্বাসের অর্ধশত রানের জুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল নিউ জিল্যান্ড। কিন্তু তা আর হতে দেননি নাহিদ। তার বাউন্সারে উইকেটের পেছনে লিটনের দুর্দান্ত ক্যাচে আব্বাস (১৯) বিদায় নিলে ভাঙে ৫৬ রানের জুটি।

দলীয় ১৪৫ রানে ইনিংস সর্বোচ্চ ৮৩ রান করা কেলিকে তুলে নিয়ে স্বাগতিকদের স্বস্তি দেন শরিফুল ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে সফরকারীরা। দারুণ এক ইয়োর্কারে জেইডেন লেনক্সকে বোল্ড করে পঞ্চম শিকার ধরেন নাহিদ। তাসকিন আহমেদের করা ৪৯তম ওভারের চতুর্থ বলে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে শেষ হয় নিউ জিল্যান্ডের ইনিংস। ৪২ রানে শেষ উইকেট হারায় তারা।

দুটি উইকেট নেন শরিফুল। একটি করে উইকেট পান তাসকিন, সৌম্য রিশাদ হোসেন।

মন্তব্য করুন: