নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় বাংলাদেশকে জরিমানা

২২ এপ্রিল ২০২৬

নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় বাংলাদেশকে জরিমানা

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে আর্থিক জরিমানা করেছে আইসিসি। মন্থর ওভার-রেটের কারণে মেহেদী হাসান মিরাজের দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া এই শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অধিনায়ক মিরাজ দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য দলগুলোর খেলোয়াড়দের ম্যাচ ফির শতাংশ করে জরিমানা করা হয়। 

গত সোমবার মিরপুর শের--বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮ ওভার বলে ১৯৮ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। তীব্র গরমের মধ্যে বাংলাদেশের পেস বোলাররা বোলিং করেছিলেন ৩৩ ওভার বল। ফলে ওভারের মাঝে পানি পানের জন্য বাড়তি সময় লাগে স্বাগতিকদের।

রান তাড়ায় ৩৫ ওভার বলে উইকেট হাতে রেখে লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ। এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা। বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: