ক্রিকেট দলের মালিকানায় নাম লেখালেন বেলিংহ্যাম

২২ এপ্রিল ২০২৬

ক্রিকেট দলের মালিকানায় নাম লেখালেন বেলিংহ্যাম

ফুটবল মাঠ কাঁপিয়ে এবার ক্রিকেটের আঙিনায় যুক্ত হলেন রিয়াল মাদ্রিদ ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টদ্য হান্ড্রেড’-এর ফ্র্যাঞ্চাইজি বার্মিংহ্যাম ফিনিক্সের মালিকানায় নাম লিখিয়েছেন তিনি।

বুধবার ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব বিষয়টি নিশ্চিত করে। বার্মিংহ্যাম ফিনিক্সের . শতাংশ মালিকানা নিয়েছেন বেলিংহ্যাম। ২২ বছর বয়সী এই ফুটবলারের মূল লক্ষ্য থাকবে বার্মিংহ্যামের স্থানীয় পর্যায়ের সামাজিক প্রকল্প নিয়ে কাজ করা।

ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ ৫০. শতাংশ মালিকানা আছে ওয়ারউইকশায়ারের। বাকি ৪৮. শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের।

প্রথম বাংলাদেশি হিসেবে এবারের হান্ড্রেডে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

নিজের জন্মভূমি এবং প্রিয় খেলা ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত বেলিংহ্যাম এক বিবৃতিতে বলেন, “আমি বার্মিংহ্যামকে ভালোবাসি। পুরো বার্মিংহ্যাম শহর আমার জন্য যা করেছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি ক্রিকেটও খুব ভালোবাসি, তাই যখন এই সুযোগটি পেলাম, আমি দ্বিতীয়বার ভাবিনি। এই প্রকল্পের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।

বেলিংহামের জন্ম বার্মিংহ্যামের স্টোরব্রিজে। কিশোর বয়সে তিনি হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেট খেলেছেন এবং ব্যক্তিগত জীবনে তিনি ক্রিকেটের একজন ভক্ত। চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছিলেন, যদি একদিনের জন্য অন্য কোনো অ্যাথলেটের সাথে নিজের পেশা অদলবদল করার সুযোগ পান, তবে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে বেছে নেবেন।

শৈশবের কথা স্মরণ করে বেলিংহ্যাম বলেন, “আমার মনে হয় এই শহরের কাছে আমার কিছু ঋণ আছে। আমি ভাগ্যবান যে বড় হওয়ার সময় আমার সামনে ক্রিকেট ফুটবল খেলার সুযোগ ছিল। কিন্তু অনেক শিশুর সেই সুযোগ থাকে না। আমি যদি এমন কিছুর সাথে যুক্ত হতে পারি যা শিশুদের জন্য নতুন সুযোগের ওপর আলো ফেলবে, তবে সেটি আরও ভালো।

হান্ড্রেডের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২১ জুলাই, যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

মন্তব্য করুন: