নাহিদের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান বোলিং কোচ টেইট

২২ এপ্রিল ২০২৬

নাহিদের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান বোলিং কোচ টেইট

খেলোয়াড়ি জীবনে গতিময় বোলার হিসেবে আলাদা পরিচয় ছিল শন টেইটের। আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় একশ মাইল গতিতে বল করা তিন ক্রিকেটারের একজন হলেন তিনি। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা নাহিদ রানার মধ্যে নিজের ছায়া দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

২০২৪ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাহিদ বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম। গতির ঝড় তুলে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইকেট নিয়ে দলকে সমতায় ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

গত বছর মে মাস থেকে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বে আছেন টেইট। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে নাহিদের সঙ্গে নিজের খেলার ধরনের মিল আছে কি নাজানতে চাওয়া হলে অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার বলেন, “হ্যাঁ, সেখানে অনেক মিল রয়েছে, তবে কিছু পার্থক্যও রয়েছে।

সে খুব ফিট, আমি যতটা ছিলাম তার চেয়ে সে বেশি ফিট। আমি কিছুটা ভারী ছিলাম এবং জোরে বোলিং করা আমার জন্য কিছুটা বেশি কঠিন ছিল। তবে তার জন্য এটি কিছুটা সহজ বলে মনে হয় কারণ সে একজন দারুণ অ্যাথলেট। সে বেশ ছিপছিপে শক্তিশালী; একজন ফাস্ট বোলারের জন্য তার ভালো শারীরিক গঠন রয়েছে। আমি সম্ভবত তার চেয়ে একটু বেশিই চোটে পড়তাম।

গত ম্যাচে নাহিদের ইয়র্কার পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিসকে মনে করিয়ে দিয়েছিল জানিয়ে টেইট বলেন, “ পর্যন্ত এই সিরিজে আমি যা সবচেয়ে বেশি উপভোগ করেছি তা হলো গত ম্যাচে তার ইয়র্কারগুলো। সেটি অনেকটা ওয়াকার ইউনিসের দিনগুলোকে মনে করিয়ে দেয়। একজন ফাস্ট বোলার আসছে, শুরুতে উইকেট নিচ্ছে, এবং তারপর দ্রুতগতির ইয়র্কার দিয়ে টেইলএন্ডারদের সাফ করে দিচ্ছে। আমি এটি ভালোবাসি

মিরপুরের তীব্র গরমে গত সোমবারের ম্যাচে করা ১০ ওভারের মধ্যে একটি ডেলিভারি বাদে বাকি সবগুলোই ঘণ্টা ১৪০ কিলোমিটার বা তার চেয়ে বেশি গতিতে ছোঁড়েন নাহিদ। এমন আবহাওয়ায় ২৩ বছর বয়সী এই পেসারের ফিটনেসে মুগ্ধ টেইট।

এটি তার ফিটনেসের স্তর দেখায়। যখন সত্যিই খুব গরম থাকে, তখন সব মিলিয়ে ১০ ওভার দৌড়ে আসার জন্য এবং সেই গতিতে বোলিং করার জন্য যদি সে যথেষ্ট ফিট থাকে, তবে তা সত্যিই উৎসাহব্যঞ্জক। সে স্পষ্টতই একটি সম্পদ। সারা বিশ্বের মানুষ লক্ষ্য করতে শুরু করেছে, বিশেষ করে পিএসএলে খেলার পর। যখন আপনি ১৪৫-১৫০ গতিতে বোলিং করা কোনো তরুণ ছেলেকে পান, তখন এটি একটি আলোড়ন এবং উত্তেজনার সৃষ্টি করে।

বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: