পিএসএলের বাকি ম্যাচে মুস্তাফিজ-নাহিদকে খেলতে দেবে না বিসিবি

২৩ এপ্রিল ২০২৬

পিএসএলের বাকি ম্যাচে মুস্তাফিজ-নাহিদকে খেলতে দেবে না বিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের জন্য মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া বিশ্রামের জন্য গতিতারকা নাহিদ রানাকেও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এবার আর খেলতে পাঠানো হবে না।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

কিউইদের বিপক্ষে তিন টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলেও নেই মুস্তাফিজ নাহিদ।

হাঁটুর চোটের কারণে কিউইদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ। তবে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ ম্যাচে তাকে মাঠে নামায় টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি পেসে ওভারে ৪৩ রানে উইকেট নেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে এটি ছিল তার প্রথম পাঁচ উইকেট।

বিসিবি জানায়, ম্যাচ শেষে মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে মেডিকেল টিম। চোটের গভীরতা বুঝতে দ্রুত তার একটি স্ক্যান করানো হবে। স্ক্যান রিপোর্টের পর বিসিবি মেডিকেল টিমের সরাসরি তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন ৩০ বছর বয়সী এই পেসার। এই কারণে পিএসএলের জন্য মুস্তাফিজকে আগে দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম দিতে এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে নাহিদকে পিএসএলের বাকি অংশে খেলার জন্য অনুমতি দেওয়া হবে না বলে জানায় বিসিবি।

তীব্র গরমের মধ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই খেলেন নাহিদ। মোট ৩০ ওভার বোলিংয়ের প্রায় অধিকাংশ ডেলিভারিই তিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বা এর চেয়ে বেশি গতিতে ছোঁড়েন। দ্বিতীয় ম্যাচে উইকেট নেওয়াসহ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে আসার আগে এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ম্যাচে উইকেট নেন নাহিদ। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচে মুস্তাফিজ নেন উইকেট।

মন্তব্য করুন: