টেস্ট দলে প্রথমবার তানজিদ, সঙ্গে অমিত

২৬ এপ্রিল ২০২৬

টেস্ট দলে প্রথমবার তানজিদ, সঙ্গে অমিত

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম অমিত হাসান।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেড় বছর পর টেস্ট দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ শরিফুল ইসলাম।

মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী মে। পরেরটি সিলেটে শুরু হবে ১৬ মে। এই সিরিজটি ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত ওপেনিং করে আসছেন তানজিদ। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি এই ব্যাটারের রেকর্ডও দারুণ। ২৫ ম্যাচে ৪০ দশমিক ৭২ গড়ে হাজার ৭৯২ রান করেছেন তিনি, সেঞ্চুরি পাঁচটি।

প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ ম্যাচেই সেঞ্চুরি করেছেন অমিতঅন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা অমিত লাল বলের ক্রিকেটে যেন আরও অপ্রতিরোধ্য। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ৪৯ ম্যাচে ৪৯ দশমিক ৩২ গড়ে হাজার ৬৫০ রান করেছেন, সর্বোচ্চ ইনিংস ২১৩ রানের। সেঞ্চুরি ১১টি, ফিফটি ১৭টি।

সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে চার নম্বরে নেমে ১৬২ রানের ইনিংস খেলেছেন অমিত।

২৩ বছর বয়সী ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে দলে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, “ঘরোয়া ক্রিকেটে অমিত অন্যতম ধারাবাহিক ব্যাটার বলেই এই সুযোগ পেয়েছে। ওর ধৈর্য তার মানসিকতা টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। এই ফরম্যাটে যে ডিসিপ্লিন প্রয়োজন, তা সে গত কয়েক বছর ধরে দেখিয়ে আসছে।

অন্যদিকে তানজিদকে টেস্ট দলে সুযোগ দেওয়ার ভাবনাটা অনেকদিন ধরেই ছিল বলে জানান প্রধান নির্বাচক।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার (তানজিদ) রেকর্ড খুব ভালো এবং আমরা মনে করি টেস্ট ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর এই সুযোগটি তার প্রাপ্য। ওর টেকনিক বেশ গোছানো প্রতিভাবান। আমরা আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে সে লম্বা ফরম্যাটে ভালো করবে।

এই দুজন খেলোয়াড়ের হাতে সময় আছে এবং দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।

সিরিজ খেলতে আগামী মে বাংলাদেশে আসবে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম অমিত হাসান।

মন্তব্য করুন: