টানা বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টুয়েন্টি

২৯ এপ্রিল ২০২৬

টানা বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টুয়েন্টি

টানা বৃষ্টিতে মাঠে কোনো বল গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।

বুধবার বৃষ্টির কারণে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসও অনুষ্ঠিত হয়নি। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল।

গত সোমবার এই ভেন্যুতে নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখে তাড়া করে স্বাগতিকরা।

আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: