মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ছাউনি বসানোর পরিকল্পনা বিসিবির

৩০ এপ্রিল ২০২৬

মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ছাউনি বসানোর পরিকল্পনা বিসিবির

মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ছাউনি বসানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারির পুরো অংশের ওপর কোনো ছাউনি নেই। এই গ্যালারির টিকিটের দামও সর্বনিম্ন। এছাড়া অন্যান্য সব স্ট্যান্ড বা গ্যালারির ওপর ছাউনি বা ছাদ আছে।

ছাউনি বসানো নিয়ে বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, দর্শকদের সুবিধার কথা বিবেচনায় এটা অনেক বেশি দরকার ছিল।

আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিন, স্ক্রিনটা আছে স্কোরবোর্ডটা আছে এখানে কোনো শেড (ছাদ) নেই। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকেটের দাম থাকে সবচেয়ে কম, এখানে দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য।

তাই আমরা সবাই মৌখিকভাবে সম্মত হয়েছি যে যেখানে আমরা একটা ছাউনি বসিয়ে দিব প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো। পুরা জিনিসটা ছাদের আওতায় এসে যাবে। কিছুটা ঢাকা স্টেডিয়ামে করা হয়েছে ধরণেরই হবে। এটার কাজ আমরা শুরু করে দিয়েছি। আশা করি এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে দেখতে পারবেন।

মন্তব্য করুন: