সেরা ৩ পেসার ছাড়া বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

সেরা ৩ পেসার ছাড়া বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

তারকা তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। এছাড়া সফরের টি-টুয়েন্টি দলে জায়গা হয়নি স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস স্টয়নিসের।

আগামী মাসে তিনটি করে ওয়ানডে টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের এই সিরিজের জন্য সোমবার মিচেল মার্শকে অধিনায়ক করে দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড (সিএ)

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মার্শ। আইপিএলে ব্যস্ততার কারণে সেই সিরিজে নেই কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ট্র্যাভিস হেড। তবে বাংলাদেশ সফরের দুই সিরিজের দলেই আছেন হেড।

ওয়ানডে দলের নতুন মুখ লিয়াম স্কট অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণেই নিয়মিত পারফর্ম করে আসছেন। ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ওয়ানডে কাপের সেরা ক্রিকেটার ছিলেন তিনি। এই মৌসুমে প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের সেরা ক্রিকেটার ছিলেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

অন্যদিকে টি-টুয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস। ২২ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত স্বীকৃত টি-টুয়েন্টিতে ১৭ ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন।

ওয়ানডে থেকে অবসর নেওয়া স্মিথ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে বদলি হিসেবে ডাক পেয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির আসরগুলোতে দুর্দান্ত ছন্দে থাকলেও বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। অন্যদিকে ম্যাক্সওয়েল স্টয়নিস- দুজনই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন।

বাংলাদেশে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে , ১১ ১৪ জুন, মিরপুরে। অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ১৭, ১৯ ২১ জুন। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির স্যাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন: