সিলেট টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

সিলেট টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের দল নিয়েই সিলেটে শেষ ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটির জন্য অপরিবর্তিত দল ঘোষণা করে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পাওয়া দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। এছাড়া বাইরে আছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

মন্তব্য করুন: