২ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে রবিনসন, সঙ্গে ৩ নতুন মুখ

২ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে রবিনসন, সঙ্গে ৩ নতুন মুখ

অ্যাশেজে ভরাডুবির পর টেস্ট দলে ব্যাপক পরিবর্তন এনেছে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা পোশাকের সিরিজের জন্য ঘোষণা করা দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সেই সিরিজের সাত ক্রিকেটারের। দুই বছর পর দলে ফিরেছেন পেসার অলি রবিনসন। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন ক্রিকেটার।

বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)

অ্যাশেজে ব্যর্থতায় দল থেকে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ক্রলি টপ-অর্ডার ব্যাটার অলি পোপ। চোট থেকে সেরে না ওঠায় জায়গা হয়নি মার্ক উড ব্রাইডন কার্সের। এছাড়া প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হয়নি জোফরা আর্চারকে। অন্যদিকে অ্যাশেজের সব টেস্ট খেললেও দলে রাখা হয়নি উইল জ্যাকসকে।

২০২৪ সালে ইংল্যান্ডের জার্সিতে সবশেষ মাঠে নামেন রবিনসন। ভারতের বিপক্ষে রাঁচিতে অনুষ্ঠিত সেই টেস্টে কোনো উইকেট পাননি তিনি। ৩২ বছর বয়সী ডানহাতি এই পেসার ২০ টেস্টে প্রায় ২৩ গড়ে ৭৬ উইকেট নিয়েছেন।

প্রথমবারের মতো ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন ওপেনার এমিলিও গে এবং উইকেটকিপার-ব্যাটার জেমস রু। ডারহামের হয়ে খেলা গে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯২ গড়ে ৫৫২ রান করেছেন। অন্যদিকে সমারসেটের রিউ এবারের কাউন্টিতে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি তিনটি ফিফটি হাঁকিয়েছেন।

প্রথমবারের মতো ডাক পাওয়া আরেকট ক্রিকেটার হলেন পেসার সনি বেকার। হ্যাম্পশায়ারের হয়ে চলতি মৌসুমে ছয় ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

এছাড়া দলে ফিরেছেন লেগ স্পিনার রেহান আহমেদ ও পেসার ম্যাথিউ ফিশার। এদের মধ্যে ফিশার ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেবল একটি টেস্ট খেলেছেন। অন্যদিকে ঘরের মাঠে এখনও সাদা পোশাকে খেলার সুযোগ পাননি পাকিস্তান ও ভারতে মোট পাঁচটি টেস্ট খেলা রেহান।

আগামী জুন লর্ডসে শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি। ওভালে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১৭ জুন। সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন, ট্রেন্ট ব্রিজে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনস, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রিউ, অলি রবিনসন, জো রুট, জেইমি স্মিথ, জশ টাং।

মন্তব্য করুন: