সিলেটে তানজিদের টেস্ট অভিষেক
১৬ মে ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। সিরিজ জয়ের অভিযানে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
শনিবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টস হেরে আগে ব্যাট করবে নাজমুল হোসেন শান্তর দল। একাদশে ফিরছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাদ পড়েছেন আরেক পেসার ইবাদত হোসেন।
চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন তানজিদ। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে নিয়মিত ওপেনিং করে থাকেন বাঁহাতি এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০ দশমিক ৪২ গড়ে ১ হাজার ৭৯২ রান করেছেন তিনি, সেঞ্চুরি আছে ৫টি।
অন্যদিকে সিরিজ বাঁচানোর অভিযানে একাদশে তিন পরিবর্তন এনেছে পাকিস্তানে। ফিরেছেন প্রথম ম্যাচে খেলতে না পারা বাবর আজম। স্পিনার সাজিদ খান ও পেসার খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম-উল-হক, নোমান আলী ও শাহীন শাহ আফ্রিদি।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচ ১০৪ রানে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা।
সিলেট টেস্টে বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।















মন্তব্য করুন: