ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে বাংলাদেশ

ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আইসিসি টেস্ট ্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্তর দলের বর্তমান অবস্থান সাত নম্বরে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠেছে তারা।

বুধবার সিলেটে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের পঞ্চম দিন পাকিস্তানকে ৭৮ রানে হারানোর পর এই সুখবর পায় বাংলাদেশ। এর আগে সাদা পোশাকের ক্রিকেটের ্যাঙ্কিংয়ে ২০১৮ সালে সর্বোচ্চ আট নম্বরে উঠেছিল টাইগাররা।

আইসিসি ওয়েবসাইটে হালনাগাদ করা ্যাঙ্কিংয়ে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে আসে বাংলাদেশ।

শান্তর দলের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দুই ধাপ অবনতি হয়েছে পাকিস্তানের। ছয় থেকে আট নম্বরে নেমে যাওয়া শান মাসুদের দলের রেটিং পয়েন্ট এখন ৭৫। তাদের অবনতিতে এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা। আর এক ধাপ নেমে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এই সিরিজের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৭, পাকিস্তানের ৮৯।

১৩১ রেটিং পয়েন্ট নিয়ে ্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুই তিন নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা (১১৯) ভারত (১০৪)

পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্টের শতাংশ এখন ৫৮ দশমিক ৩৩। চার ম্যাচে শান্তর দলের জয় দুটি, ড্র হার একটি করে।

বাংলাদেশের উন্নতিতে ছয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্টের শতাংশ ৪৮ দশমিক ১৫। দশমিক ৩৩ পয়েন্টের শতাংশ নিয়ে আট নম্বরে আছে পাকিস্তান।

এই তালিকা শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৮৭ দশমিক ৫০।

মন্তব্য করুন: