২০৩০ থেকে আলাদা ম্যারাথন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা
৮ এপ্রিল ২০২৬
২০৩০ সাল থেকে আলাদা করে ম্যারাথন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চালুর পরিকল্পনা করছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস, যেখানে উদ্বোধনী আসরটি গ্রিসের এথেন্সে হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৭ ও ২০২৯ সালে ম্যারাথন ইভেন্টটি অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় আসর ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই থাকবে। তবে ২০৩০ থেকে এটি আলাদা বার্ষিক চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে পুরুষ ও নারীদের ম্যারথন পর্যায়ক্রমে প্রতি বছর অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো বলেন, এথেন্সের সঙ্গে সেখানে প্রথম আসর আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পেরে তারা আনন্দিত।
“এটি এমন একটি সুযোগ, যেখানে ম্যারাথন দৌড়কে ঘিরে একটি বৈশ্বিক আয়োজন তৈরি করা যাবে, যা এর ঐতিহ্যকে সম্মান জানাবে এবং একই সঙ্গে আধুনিক একটি চ্যাম্পিয়নশিপ গড়ে তুলবে।”
এতদিন ম্যারাথন ইভেন্টটি মূল ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হলেও ২০৩১ সালের আসর থেকে এটি আর সেই দ্বিবার্ষিক প্রতিযোগিতায় থাকবে না।















মন্তব্য করুন: