নতুন গতিতারকা গাউটের জন্য বোল্টের পরামর্শ

২১ এপ্রিল ২০২৬

নতুন গতিতারকা গাউটের জন্য বোল্টের পরামর্শ

অস্ট্রেলিয়ার নতুন গতিতারকা গাউট গাউটকে ক্যারিয়ারে মনোনিবেশ করতে শক্তিশালী সহায়ক টিমের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।

১৮ বছর বয়সী গাউটকে ইতিমধ্যেই বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখন থেকেই তাকে ২০৩২ সালে ব্রিসবেনে হতে যাওয়া অলিম্পিকে ছেলেদের স্প্রিন্টে সম্ভাব্য স্বর্ণপদক জয়ী হিসেবে ভাবা হচ্ছে।

গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্টে ১৯ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জেতার পথে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরির বিশ্বরেকর্ড ভেঙে দেন ১৮ বছর বয়সী গাউট। এই পর্যায়ে রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের এরিয়নন নাইটনের, ১৯ দশমিক ৬৯ সেকেন্ড।

অন্যদিকে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ২০০ মিটার স্প্রিন্টে বোল্টের সেরা সময় ছিল ১৯ দশমিক ৯৩ সেকেন্ড।

গত শনিবার অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস জুনিয়র চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ১০০ মিটার স্প্রিন্টে গাউট শিরোপা জেতেন ১০ দশমিক ২১ সেকেন্ডে।

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার আলোকে গাউটকে পরামর্শ দেন আটবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী এবং ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ড) ১০০ মিটার (.৫৮ সেকেন্ড) স্প্রিন্টে বিশ্বরেকর্ডের মালিক বোল্ট।

এত অল্প বয়সে, যেহেতু আমিও সেই পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি, আপনাকে ডানে-বামে নানা দিকে টানাহেঁচড়া করা হবে এবং তখন আপনি ট্র্যাকের কথা ভুলে যাবেন। আশা করি তাকে পথ দেখানোর জন্য এবং ট্র্যাকে মনোযোগী রাখার জন্য তার কাছে সঠিক মানুষজন রয়েছে।

কিন্তু আপনি যদি ট্র্যাকে ভুল করে ফেলেন, তবে সবকিছুই হাতছাড়া হয়ে যাবে।

দক্ষিণ সুদান থেকে আগত অভিবাসী দম্পতির সন্তান গাউট এখন বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন। আগামী ১০ জুন নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত হতে যাওয়া ডায়মন্ড লিগে ২০০ মিটার ইভেন্টে গাউটের অভিষেক হতে যাচ্ছে। সেখানে তিনি বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন বতসোয়ানার লেটসিলে তেবোগোর মতো বিশ্বসেরা অ্যাথলেটদের মোকাবিলা করবেন।

মন্তব্য করুন: