শিরোপা লড়াইয়ে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

৭ ফেব্রুয়ারি ২০২৬

শিরোপা লড়াইয়ে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসেছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা লড়াইয়ে একের পর এক ভুলে ভারতের কাছে উড়ে গেছে তারা।

শনিবার নেপালের পোখারায় অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারায় ভারত।

লিগপর্বে এই দলটিকেই ২-০ গোলে হারিয়েছিল পিটার বাটলারের দল।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এবারই প্রথম ভারত এককভাবে এই শিরোপা জিতল ভারত। ২০২৪ সালের সবশেষ আসরে বাংলাদেশের সঙ্গ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর আগে ২০২১ সালে তাদেরকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

লিগপর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল দেওয়া বাটলারের দল কোনো গোলই হজম করেনি। ফলে পরিষ্কার ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল আলপি-মুনকিরা। কিন্তু রক্ষণভাগের একের পর এক ভুলে গোল হজম করতে থাকে তারা।

ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় ভারত। বাঁ দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন অর্পিতা-জয়নব-সুরভিরা। এরপর গোলকিপারকে পরাস্ত করেন ভারত অধিনায়ক।

বিরতির পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তৃষ্ণা রানী। গোলরক্ষককে একা পেয়েও বাইরে বল মারেন তিনি। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। মিনিট ছয়েক পর গোলরক্ষক ইয়ারজানের ভুলে আরেকটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৮৩তম মিনিটে চতুর্থ গোল হজম করে শিরোপা জয়ের আশাও শেষ হয়ে যায় তাদের।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add