বিপর্যয় কাটিয়ে ফাহিমের ব্যাটে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

৭ ফেব্রুয়ারি ২০২৬

বিপর্যয় কাটিয়ে ফাহিমের ব্যাটে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

নেদারল্যান্ডসের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু এরপরই ব্যাটিং ধসে সেটিই কঠিন করে তুলেছিল তারা। শেষ দুই ওভারেও দরকার ছিল ২৯ রানের। তবে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে উইকেটের জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে সালমান আলী আগার দল।

শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাবে বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

১১ বলে ছক্কা চারে ২৯ রানে অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফাহিম।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের ২৭ রানের উদ্বোধনী জুটিতে সাইম আইয়ুব করেন ২৪ রান। এরপর দলীয় ৫৩ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক সালমান (১২) পাওয়ারপ্লেতে এই দুই ব্যাটারকে হারিয়ে ৬১ রান তোলে পাকিস্তান।

আরেক ওপেনার সাহিবজাদা ফারহান বাবর আজমের ব্যাটে জয়ের পথে এগুচ্ছিল তারা। কিন্তু এরপরই ধস নামে ব্যাটিংয়ে। ৯৮ থেকে ১১৪ রান তুলতে ফারহান (৪৭), উসমান খান (), বাবর (১৫), মোহাম্মদ নাওয়াজ () শাদাব খানের () উইকেট হারায় দলটি।

৩০ বল ১৬ রানের ভেতর উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলের বিপর্যয় আর বাড়তে দেননি ফাহিম শাহিন শাহ আফ্রিদি। লোগান ফন বিকের করা ১৯তম ওভারে ছক্কা চারে ২৪ রান নিয়ে দলের জয় সহজ করে দেন ফাহিম। তবে বাঁহাতি এই ব্যাটারকে সেই ওভারের দ্বিতীয় বলেই ফেরানোর সুযোগ পেয়েছিল ডাচরা। কিন্তু তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন ম্যাক্স ডাড। সে সময় রানে ব্যাটিং করছিলেন ফাহিম।

টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস প্রথম ওভারে ৫০ রান তুলতে হারায় দুই ওপেনারকে। এরপর বাস ডে লিডের ৩০ কলিন অ্যাকারমানের ২০ রানের ইনিংসের পর অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাটে ভালো অবস্থানেই ছিল তারা। কিন্তু শেষ ওভারে ধসে পড়ে পুরো ব্যাটিং অর্ডার।

দলীয় ১২৭ রানে এডওয়ার্ডসের (৩৭) বিদায়ের পর পরের ২০ রান যোগ করতে শেষ উইকেট হারায় ডাচরা। উইকেট নেন সালমান মির্জা। দুটি করে শিকার ধরেন নাওয়াজ, শাদাব সাইম।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add