সূর্যকুমারের ৮৪ রানে যুক্তরাষ্ট্রের শুরুর ধাক্কা কাটিয়ে ভারতের জয়

৮ ফেব্রুয়ারি ২০২৬

সূর্যকুমারের ৮৪ রানে যুক্তরাষ্ট্রের শুরুর ধাক্কা কাটিয়ে ভারতের জয়

সূর্যকুমার যাদবের অপরাজিত ৮৪ রানে যুক্তরাষ্ট্রের শুরুর ধাক্কা কাটিয়ে টিটুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে সহআয়োজক ভারত। মুম্বাইয়ে ২৯ রানের জয় পেয়েছে তারা।

শনিবার বিশ্বকাপের শুরুর দিনের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে বর্তমান চ্যাম্পিয়ন ভারত একসময় ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল। এতে ক্রিকেট ইতিহাসের অন্যতম বড়ো অঘটন ঘটার সম্ভাবনা তৈরি হয়।

টিটুয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা তার মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন। আর পাওয়ারপ্লের শেষ ওভারে শ্যাডলি ফন স্কালভাইক পাঁচ বলের মধ্যে তিন উইকেট নিয়ে ভারতকে প্রবল চাপে ফেলেন। ইশান কিশান (২০) ও তিলক ভার্মা (২৫) ভালো শুরু পেলেও বড়ো ইনিংসে রূপ দিতে পারেননি। আর শিভাম দুবে গোল্ডেন ডাক হয়ে ফেরেন। পাওয়ার প্লে শেষে স্বাগতিকদের স্কোর ছিল ৪৬-৪।

তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সূর্যকুমার ১৫ রানে জীবন পান। বোলার শুভম রঞ্জনে নিজের ফলোথ্রুতে নিচু ক্যাচটি ফেলেন।

রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলও চাপ সামলাতে গিয়ে বড়ো শট খেলতে চেয়ে আউট হয়ে যান।

তবে এই সংকটে অধিনায়কের মতো দায়িত্ব নেন সূর্যকুমার। শুরুতে ধীরে খেললেও পরে চমৎকার স্কুপ ও ফ্লিকে রানের গতি বাড়ান ভারত অধিনায়ক। ৩৬ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের দারুণ ইনিংস খেলে দলকে টেনে নিয়ে যান ৯ উইকেটে ১৬১ রানে। শেষ ১৮ বলে করেন ৪৮ রান, যার মধ্যে শেষ ওভার থেকেই আসে ২১ রান।

ভারতের পেসার অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ (৩-২৯) প্রথম চার ওভারেই তিন উইকেট তুলে নিয়ে রান তাড়ায় যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দেন।

সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭) ও মিলিন্দ কুমার (৩৪) ৫৮ রানের জুটি গড়ে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তবে সেই জুটি ভাঙার পর ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়।

প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকায় স্থানীয় দর্শকদের স্বস্তি বাড়ে। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান তোলে। কখনোই লক্ষ্য তাড়ায় সত্যিকারের হুমকি তারা তৈরি করতে পারেনি।

দিনের শুরুতে নেদারল্যান্ডস ক্যাচ মিস করে পাকিস্তানকে হারানোর সুযোগ হারায়। পরের ম্যাচে স্কটল্যান্ডও ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেছিল। এমন রোমাঞ্চকর সূচনার পর এই জয়ে গ্রুপের এর শীর্ষে প্রত্যাশামতো জায়গা করে নেয় ভারত।

ভারত: ৯ উইকেটে ১৬১ (সূর্যকুমার ৮৪, ফন স্কালভাইক ২৫, হারমিত ২২৬); যুক্তরাষ্ট্র: ৮ উইকেটে ১৩২ (রঞ্জনে ৩৭, কৃষ্ণমূর্তি ৩৭, কুমার ৩৪, সিরাজ ৩২৯, অর্শদীপ ২১৮) ভারত ২৯ রানে জয়ী।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add