আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আরও উন্নতির তাগিদ ম্যানসিটি কোচের
১২ ফেব্রুয়ারি ২০২৬
তিন পয়েন্টের ব্যবধানে জমে উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা এখনই শিরোপা নিয়ে কোনো প্রত্যাশা না করে আরও উন্নতি ও ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছেন।
রোববার বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামকে ৩-০ গোলে হারায় সিটি। গুয়ার্দিওলার দল ছন্দ ফিরে পাওয়ায় শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে জমে উঠেছে দারুণ লড়াই। মিকেল আর্তেতার দল বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে যাবে আবার ব্যবধান ছয় পয়েন্টে বাড়ানোর আশায়।
তবে মৌসুমের এই পর্যায়ে শিরোপা নিয়ে আলোচনায় যেতে চান না গুয়ার্দিওলা।
“আমি সবসময় বলি, মনোযোগ হলো উন্নতি করা, উন্নতি করা, উন্নতি করা। কীভাবে আমরা ৯০ মিনিট জুড়ে আরও ধারাবাহিক হতে পারি, কীভাবে আরও ভালো হতে পারি এবং খেলোয়াড়রা যেন অনুভব করে যে আমরা যা করতে চাই তা-ই করছি।
“মানসিকতা এবং রক্ষণ-আক্রমণের ধরণে আমরা এটা করতে পারি। আমরা সেটাই করছি।”















মন্তব্য করুন: