চোট সমস্যা নিয়েই বিশ্বকাপে লড়াই করতে পারবে অস্ট্রেলিয়া, বলছেন এলিস

৯ ফেব্রুয়ারি ২০২৬

চোট সমস্যা নিয়েই বিশ্বকাপে লড়াই করতে পারবে অস্ট্রেলিয়া, বলছেন এলিস

চোটে বিধ্বস্ত অস্ট্রেলিয়া তাদের প্রধান দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে ছাড়াই টিটুয়েন্টি বিশ্বকাপে নামছে। তবু দলটির দুর্বল হয়ে পড়া বোলিং আক্রমণও দেশকে শিরোপা এনে দিতে পারে বলে বিশ্বাস নাথান এলিসের
পিঠের চোটে সরে দাঁড়িয়েছেন কামিন্স। আর অ্যাকিলিস ও হ্যামস্ট্রিং চোটে ভুগে পুরোপুরি ফিট হতে না পারায় ছিটকে গেছেন হ্যাজলউড
এর আগে মিচেল স্টার্ক এই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় বিশ্বকাপে নিজেদের শীর্ষ তিন পেসারকেই পাচ্ছে না অস্ট্রেলিয়া
জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশিসকে নিয়ে গড়া পেস আক্রমণের নেতৃত্বে থাকা এলিস বলেন, অভিজ্ঞদের অভাব নতুন ত্রয়ী মিলে সামলে দিতে পারবেন
সোমবার সাংবাদিকদের তিনি বলেন, গত ১৮-২৪ মাস আমরা একসঙ্গে খেলেছি, যখন বিগ থ্রি টেস্ট ক্রিকেটে ব্যস্ত থাকায় নিয়মিত খেলেনি। আমার মনে হয় আমরা একসঙ্গে সত্যিই খুব ভালোভাবে কাজ করি।
আমাদের সবার দক্ষতা আলাদা, আর ম্যাচের বিভিন্ন সময়ে আমরা দারুণভাবে একসঙ্গে মানিয়ে নিতে পারি। হফ (হ্যাজলউড) আর কামো (কামিন্স) ছাড়া স্কোয়াডও শক্তিশালী।

বুধবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ অনুশীলন ছাড়াই খেলতে নামবেন এলিস। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে বল করতে গিয়ে হ্যামস্ট্রিং টান লেগেছিল তারতার অনুপস্থিতিতে প্রস্তুতি সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া
এলিসকে সাধারণত ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলার হিসেবে ব্যবহার করা হয়, পাওয়ারপ্লেতে নয়। তবে হ্যাজলউড না থাকায় তার ভূমিকা বদলাতে পারে বলেও স্বীকার করেন তিনি
প্রতিটি ম্যাচ ও কন্ডিশন অনুযায়ী মানিয়ে নিতে হবে। বিশ্বের সেরা সাদা বলের বোলারদের একজন হফ না থাকায় অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে। যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add