ইংল্যান্ডের প্রয়োজনীয় জয়, বিদায়ের দ্বারপ্রান্তে স্কটল্যান্ড

১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইংল্যান্ডের প্রয়োজনীয় জয়, বিদায়ের দ্বারপ্রান্তে স্কটল্যান্ড

স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টিটুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে ইংল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেনে শনিবার সি গ্রুপের ম্যাচে ভালো ব্যাটিং উইকেটে স্কটল্যান্ডকে ১৫২ রানে অলআউট করার পর ইংল্যান্ডের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম দুই ওভারে ফিল সল্ট ও জস বাটলার আউট হন। হ্যারি ব্রুক ৪ রান করে আউট হলে স্কোর হয়ে যায় ৮৬৪।

তবে টম ব্যান্টন চাপ সামলে আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ১০ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ব্যান্টন ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। জ্যাকব বেথেল ৩২ রান এবং স্যাম কারান ২৮ রান করেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নামা স্কটল্যান্ডকে অধিনায়ক রিচি বেরিংটনের ৪৯ রানে গড়া ভিতের যথাযথ ব্যবহার করতে না পারায় শেষ পর্যন্ত মূল্য দিতে হয়।

পাওয়ারপ্লেতেই তিন উইকেট নেয় ইংল্যান্ড। তবে বেরিংটন দারুণভাবে প্রতিরোধ গড়ে টম ব্রুসের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে তাদের স্কোর ছিল ১১৩৩। কিন্তু ব্রুসের (২৪) উইকেট পড়ার পর ইনিংস ভেঙে পড়ে।

ইংল্যান্ডের হয়ে শুরুতে খরুচে হলেও শেষ পর্যন্ত আদিল রশিদ ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। পাওয়ারপ্লেতে দুই উইকেট নেওয়া জোফরা আর্চারের বোলিং ফিগার ২২৩।

সোমবার ইতালিকে হারাতে পারলেই সুপার এইটে জায়গা নিশ্চিত করবে ইংল্যান্ড।

অন্যদিকে মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড। তবে অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে তার আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে।

স্কটল্যান্ড ১৫২ (১৯.৪ ওভার): বেরিংটন ৪৯ (৩২); রশিদ ৩৩৬, আর্চার ২২৩

ইংল্যান্ড ১৫৫৫ (১৮.২ ওভার): ব্যান্টন ৬৩* (৪১), বেথেল ৩২ (২৮); ডেভিডসন ১১২

ফল: ইংল্যান্ড পাঁচ উইকেটে জয়ী

মন্তব্য করুন: