বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েল

১১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েল

বাঁ পায়ের কাফে পুনরায় চোট পাওয়ায় টিটুয়েন্টি বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

মঙ্গলবার এক বিবৃতিতে নিউ জিল্যান্ড ক্রিকেট ব্রেসওয়েলের বদলে কোল ম্যাককনকিকে দলে নেওয়ার কথা জানায়।

গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফে চোট পেয়েছিলেন ব্রেসওয়েল। সময়মতো সেরে উঠে বিশ্বকাপে খেলতে ফিরলেও আফগানিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আবার একই পেশিতে চোট পান তিনি।

নিউ জিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, মাইকেলের জন্য আমাদের সবারই খারাপ লাগছে। বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সত্যিই কঠিন, আর আমি জানি নিউ জিল্যান্ডের হয়ে খেলাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

কোল একজন অভিজ্ঞ ক্রিকেটার। দলে সে দারুণ অলরাউন্ড দক্ষতা এবং প্রচুর টিটুয়েন্টি অভিজ্ঞতা নিয়ে আসবে। বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন অভিজ্ঞ কাউকে পাওয়া বড়ো ভরসার।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে ডি গ্রুপের শীর্ষে উঠেছে নিউ জিল্যান্ড। তাদের পরের ম্যাচ আগামী শনিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মন্তব্য করুন: