মস্কা ভাইদের দাপটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়

১২ ফেব্রুয়ারি ২০২৬

মস্কা ভাইদের দাপটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়

নেপাল সমর্থকে ভরা গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ইতালি।  নেপালকে ১২৩ রানে অলআউট করার পর দুই ওপেনার ভাই জাস্টিন মস্কা ও অ্যান্টনি মস্কার অবিচ্ছিন্ন জুটিতে ১০ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে ইউরোপের দেশটি।

অস্ট্রেলিয়ার সিডনিতে বেড়ে ওঠা দুই ওপেনার ভাই দুই ফিফটিতে সাত ওভারের বেশি হাতে রেখেই জয় তুলে নেন।

বৃহস্পতিবার মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে কঠিন লড়াইয়ে ফেলা নেপাল ছিল ফেবারিট, দর্শক সমর্থনও ছিল তাদের পক্ষে। কিন্তু আগে ব্যাট করতে নেমে তারা গতি পায়নি। আসিফ শেখের ২৪ বলে ২৭ ছিল সর্বোচ্চ। ইতালির স্পিনাররা ১২ ওভারে ৪৯ রানে ৬ উইকেট নেননেপাল অলআউট হয় তিন বল বাকি থাকতে।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ভাই। পাওয়ার প্লে শেষে ইতালির স্কোর ছিল ৬৮/০। জাস্টিন ৩৭ বলে প্রথমে ফিফটি করেন, অ্যান্টনি ২৮ বলে সেই মাইলফলকে পৌঁছান। নেপালের প্রধান অস্ত্র লেগস্পিনার সন্দীপ লামিছানেও তাদের থামাতে পারেননি

একসঙ্গে ম্যাচ শেষ করে দুই ভাই টিটুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভাইদের সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েন

সংক্ষিপ্ত স্কোর: ইতালি ১২৪/০ (এ মস্কা ৬২, জে মস্কা ৬০), নেপাল ১২৩ (কালুগামাগে ৩১৮); ইতালি ১০ উইকেটে জয়ী

মন্তব্য করুন: