বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক

১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক

আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় টিটুয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না।

ক্রিকেট আয়ারল্যান্ড শুক্রবার জানায়, কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানের হারের ম্যাচ চলার সময় স্টার্লিং চোট পান।

একটি ক্যাচ নেওয়ার সময় মাটিতে পড়ে গিয়ে চোট পান স্টার্লিং। পরে ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতে ব্যাট করতে নামলেও মাত্র এক বল খেলার পর খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।

তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে অনভিষিক্ত ২০ বছর বয়সি বাঁহাতি ব্যাটার স্যাম টপিংকে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচই হেরেছে আয়ারল্যান্ড। শনিবার কলম্বোয় তাদের পরের ম্যাচ ওমানের বিপক্ষে।

মন্তব্য করুন: