অস্ট্রেলিয়ার সুপার এইট ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মার্শ

১৭ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ার সুপার এইট ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মার্শ

সুপার এইটের পথ সহজ করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু স্বাগতিকদের কাছে বাজেভাবে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা। এমন অবস্থায় পরের রাউন্ডে যাওয়ার বিষয়টি নিয়তির হাতে ছেড়ে দিয়েছেন দলটির অধিনায়ক মিচেল মার্শ।

সোমবার পাল্লেকেলেতেবি গ্রুপের ম্যাচে মার্শ ট্র্যাভিস হেডের তাণ্ডবে শতরানের উদ্বোধনী জুটি পেলেও পরের ব্যাটারদের ব্যর্থতায় ১৮১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ওভার হাতে রেখে উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।

চোটগ্রস্থ দল নিয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে হেরেছিল জিম্বাবুয়ের কাছে। ফলে টানা দ্বিতীয় হারে তিন ম্যাচে পয়েন্ট নিয়ে তারা আছেবি গ্রুপের তিন নম্বরে।

তিন ম্যাচের সবকটিতে জিতে এই গ্রুপ থেকে সুপার এইটে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। পাল্লেকেলেতে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচ জিতলেই সুপার এইটের টিকিট নিশ্চিত হবে সিকান্দার রাজার দলের। আর বিদায় নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।

ফলে অস্ট্রেলিয়াকে এখন প্রার্থনা করতে হবে, জিম্বাবুয়ে যেন আয়ারল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে তাদের দুটি ম্যাচেই হারে। এরপর আগামী শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানকে হারাতে পারলে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা থাকবে মার্শের দলের। তবে সেক্ষেত্রে নেট রানরেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যেতে হবে তাদের।

এমন অবস্থায় সুপার এইটে যাওয়ার পুরো বিষয়টি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে মার্শ বলেন, “দলটা বেশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ হতাশ আর আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিংরুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের জন্য আয়ারল্যান্ডকে শুভকামনা জানিয়ে অজি অধিনায়ক বলেন, “আমরা জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি দেখব। এটা আমাদের পক্ষে আসে কি না, তার জন্য আমরা অপেক্ষা করবো।

মার্শ হেডের ১০৪ রানের উদ্বোধনী জুটির পর ৭৭ রানে শেষ ১০ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ১০ ওভারে ১১০ রান তোলা দলটি শেষ ১০ ওভারে তুলতে পারে কেবল ৭১ রান। শেষ ওভারে রান তুলতেই তারা হারায় শেষ উইকেট।

এরপর বোলারদের ধারহীন বোলিংয়ে লঙ্কানদের সেভাবে চেপেও ধরতে পারেনি অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন: