ব্রেসওয়েলের বদলে নিউ জিল্যান্ড দলে ম্যাককনকি

১৭ ফেব্রুয়ারি ২০২৬

ব্রেসওয়েলের বদলে নিউ জিল্যান্ড দলে ম্যাককনকি

চোট পাওয়া মাইকেল ব্রেসওয়েলের বদলি হিসেবে অলরাউন্ডার কোল ম্যাককনকিকে দলে নিয়েছে নিউ জিল্যান্ড। চলমান টিটুয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমোদনের পর সোমবার তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গত মাসে ভারতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলতে গিয়ে কাফের পেশিতে চোট পান ব্রেসওয়েল। সময়মতো সেরে উঠে বিশ্বকাপে ফিরলেও ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আবার একই পেশিতে চোট পান তিনি।

মিডল-অর্ডার ব্যাটার ডানহাতি স্পিনার ম্যাককনকি নিউ জিল্যান্ডের হয়ে ১২টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের এপ্রিলে।

ডিগ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জয় পাওয়া নিউ জিল্যান্ড মঙ্গলবার কানাডাকে হারালে সুপার এইটে চলে যাবে।

মন্তব্য করুন: