বিশ্বকাপের শুরুতে যত নক্ষত্রের পতন

১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপের শুরুতে যত নক্ষত্রের পতন

চোট জর্জরিত দল নিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে এসে টানা দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় শেষ পর্যন্ত এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে মিচেল মার্শের দলের।

তবে শুধু এবারই নয়, ২০০৭ সালে শুরু হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর থেকেই বেশ কয়েকবার গ্রুপপর্বেই বিদায় নিতে হয়েছে বেশ কয়েকটি বড় দলগুলোকে।

চোটের কারণে এবারের বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যান অস্ট্রেলিয়ার পেস আক্রমণের দুই মূল অস্ত্র প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। এরপর আসর শুরু হলে কুঁচকির চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক মার্শ। প্রথম ম্যাচে ছিলেন না বিস্ফোরক ব্যাটার টিম ডেভিডও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ যখন তারা খেলতে নামে, তখন দলে সুস্থ খেলোয়াড় ছিলেন মোটে ১২ জন।

এরপরও ‘বি গ্রুপে আইরিশদের বিপক্ষে ৬৭ রানের জয়ে শুরুটা দুর্দান্তই করেছিল ২০২১ সালের চ্যাম্পিয়নরা। তবে অঘটন ঘটে পরের ম্যাচেই। জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ২৩ রানে হেরে যায় তারা।

সুপার এইটের পথ সহজ করতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে ১০৪ রানের উদ্বোধনী জুটি পেলেও পরের ব্যাটারদের ব্যর্থতায় ১৮১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর বোলারদের নখদন্তহীন বোলিংয়ে ৮ উইকেটের পরাজয়ে গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা আরও জোরাল হয় তাদের।

পরের রাউন্ডে যেতে অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুঁলে ছিল আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচের ওপর। সেটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে চলে যায় জিম্বাবুয়ে।

২০০৯ সালের আসরে কোনো ম্যাচ না জিতেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়াএর আগে ২০০৯ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে ‘সি গ্রুপে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল রিকি পন্টিংয়ের দল।

২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিল গ্রুপপর্ব থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিদায়। উদ্বোধনী ম্যাচে ক্রিস গেইলের ১১৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল ক্যারিবিয়ানরা। সেটি ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজেই তাড়া করে স্বাগতিকরা। ‘এ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিয়ে ৬ উইকেটে হেরে আসর থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।

গত আসরে পাকিস্তানকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল যুক্তরাষ্ট্রএরপর ২০০৯ সালে গ্রুপপর্ব থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর থেকে টানা ছয়টি আসরের প্রথম রাউন্ডে বড় কোনো দলের বিদায় দেখেনি ক্রিকেট বিশ্ব। মাঝের কয়েকটি আসরে ফরম্যাটে পরিবর্তন আনায় প্রথম রাউন্ডে খেলতে হয়নি বড় দলগুলোকে। তবে ২০২৪ সাল থেকে ২০ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে শুরু করে বড় দলগুলো।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবশেষ আসরের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান ও নিউ জিল্যান্ড। সেবার ‘ডি গ্রুপে আফগানিস্তান ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পড়েছিল কিউইরা। এই দুই দলের কাছেই হেরে সুপার এইটে ওঠার পথ বন্ধ হয়ে যায় তাদের জন্য।

অন্যদিকে ‘এ গ্রুপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে আসর শুরু করা পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি। এই দুই ম্যাচে হার এবং যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় ২০০৯ সালের চ্যাম্পিয়নদের।

মন্তব্য করুন: