শিরোপা ফিরে পেতে আইনী লড়াইয়ে সেনেগাল

২৬ মার্চ ২০২৬

শিরোপা ফিরে পেতে আইনী লড়াইয়ে সেনেগাল

কেড়ে নেওয়া আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ফিরে পেতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)

গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ঘটনাবহুল বিতর্কিত ফাইনালে স্বাগতিকদের - গোলে আফ্রিকার সেরা হয়েছিল সেনেগাল। কিন্তু এর দুই মাস পর গত ১৮ মার্চ সেই ফল পাল্টে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার কথা জানায় এফএসএফ। বৃহস্পতিবার তাদের আইনজীবীরা প্যারিসে সংবাদ সম্মেলনে বিষয়ে বিস্তারিত বলবেন।

গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে মিনিট সময়ের মিনিট বাকি থাকতে কর্নার পায় মরক্কো। সেখানে দূরের পোস্টে ফাউলের শিকার হন দলটির রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। ভিএআরে কথা বলে মনিটরে দেখে সম্ভাব্য পেনাল্টি যাচাইয়ের সিদ্ধান্ত নেন রেফারি।

সে সময় সাইডলাইনে তাকে ঘিরে ধরে সবাই। এর মাঝেই যাচাই শেষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কঙ্গোর এই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিজ খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন সেনেগাল কোচ। তবে ১৪ মিনিট পর তারা মাঠে ফিরলে অতিরিক্ত সময়ে পাপা গেয়ির গোলে জিতেছিল সেনেগাল।

কিন্তু গত সপ্তাহে এক বিবৃতিতে সেনেগালের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে ম্যাচ বর্জন হিসেবে গণ্য করে মরক্কোকে - গোলে জয়ী ঘোষণা করে সিএএফ।

সেনেগাল দলের আচরণকে প্রতিযোগিতার বিধিমালা ৮২ এবং ৮৪ নম্বর ধারার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, যদি কোনো দল রেফারির অনুমতি ছাড়া খেলা শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে তাদের পরাজিত দল হিসেবে গণ্য করা হবে।

সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তকেচরম বেআইনিবলে আখ্যা দেয় দেশটির সরকার। এই ঘটনায় সিএএফেসন্দেহজনক দুর্নীতিরবিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় তারা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add