মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, জিম্বাবুয়ের পর ভারতে আটকে উইন্ডিজ

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, জিম্বাবুয়ের পর ভারতে আটকে উইন্ডিজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় টিটুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরও ভারত ছাড়তে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে দল। সোমবার দুই দলই জানিয়েছে, তারা দেশে ফেরার পরিকল্পনা স্থগিত করেছে
রোববার স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হেরে সেমি-ফাইনালে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে আগেই বিদায় নিয়েছিল জিম্বাবুয়ে
ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হাজারো ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে এবং দুই দলের ফেরাও আটকে গেছে
জিম্বাবুয়ে ক্রিকেট সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছে, জিম্বাবুয়ে পুরুষ দল ভারতে নিরাপদ ও সুস্থ আছে... দলের দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, খেলোয়াড় ও স্টাফদের নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করতে তারা আইসিসির সঙ্গে কাজ করছে

আমাদের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
আইসিসি আগেই জানিয়েছিল, যারা দুবাই হয়ে নিজ নিজ দেশে ফেরার কথা ছিল, তাদের জন্য বিকল্প পরিকল্পনা করা হয়েছে

 

মন্তব্য করুন: