মিচেলের দিকে বল ছুড়ে শাস্তি আর্শদীপের
১০ মার্চ ২০২৬
টি–টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউ জিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছোড়ার ঘটনায় ভারতের পেসার আর্শদীপ সিংকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রোববার নিউ জিল্যান্ডের রান তাড়ার সময় ১১তম ওভারে মিচেল বলটি আর্শদীপের দিকে খেলেন। তখন বোলার সেটি সরাসরি মিচেলের দিকে ছুড়ে মারেন, যা গিয়ে লাগে তার প্যাডে।
এতে ক্ষুব্ধ হয়ে আর্শদীপের দিকে এগিয়ে যান মিচেল। আর্শদীপ অবশ্য ক্ষমা না চেয়ে ঘুরে চলে যান, পরে পরিস্থিতি সামলাতে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়। এরপর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এসে ক্ষমা চান।
মঙ্গলবার আইসিসি জানায়, আর্শদীপ খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছোড়ার মাধ্যমে আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
পরে ওভারের শেষে এবং ম্যাচ শেষে মিচেলের কাছে ক্ষমা চাওয়া আর্শদীপ শাস্তি মেনে নেন।
ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে পুরুষদের টি–টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো শিরোপা জেতে ভারত।















মন্তব্য করুন: