বিশ্বকাপ জয়ে ১৩১ কোটি রুপি বোনাস পেল সূর্যকুমাররা

১০ মার্চ ২০২৬

বিশ্বকাপ জয়ে ১৩১ কোটি রুপি বোনাস পেল সূর্যকুমাররা

টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে ১৩১ কোটি রুপি (১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার) বোনাস দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আহমেদাবাদে শিরোপা জয়ের জন্য যে অর্থ পুরস্কার পেয়েছিল ভারত, তার প্রায় ছয় গুণ এই বোনাস

রোববার নিউ জিল্যান্ডকে একপেশে ফাইনালে ৯৬ রানে হারিয়ে পুরুষদের টিটুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জেতে ভারত। টুর্নামেন্ট জয়ের জন্য তারা ২৩ লাখ ৪০ হাজার ডলার প্রাইজমানি পায়।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই দলের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত বোনাসের ঘোষণা দেয়।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে বোর্ড এবং ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করছে।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও ভারতীয় দলকে নগদ বোনাস দিয়েছিল বিসিসিআই। তখন ২২ লাখ ৪০ হাজার ডলারের প্রাইজমানির বিপরীতে ৬৭ লাখ ২০ হাজার ডলার বোনাস দেওয়া হয়েছিল
ভারত এখন তিনবারের টিটুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, দলের পরবর্তী বড় লক্ষ্য ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জেতা

মন্তব্য করুন: